বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

ইউসিবি ইনভেস্টমেন্ট ও লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স আইপিও-র ইস্যু ম্যানেজার নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক : ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডকে লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের আসন্ন আইপিও-এর ইস্যু ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান। লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তানজিম আলমগীর এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সিইও জনাব কান্তি কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আরিফ কাদরী এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান জনাব জওহর রিজভী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, জনাব এটিএম তাহমিদুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, জনাব মোহাম্মদ রহমত পাশা, এমডি ও সিইও, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং জনাব শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, এমডি ও সিইও, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংকগুলির মধ্যে অন্যতম। সূচনা লগ্ন থেকেই ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর প্রতিটি ক্ষেত্রে ইউসিবি ইনভেস্টমেন্ট সাফল্যের সাথে যোগ্যতার প্রমাণ দিয়ে আসছে। উল্লেখ্য যে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড গত বছর তার অসামান্য ব্যবসায়িক কার্যক্রমের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক উভয় স্বীকৃতি অর্জন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ