মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
কর্পোরেট

ভিসা হজ এজেন্ট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সর্বপ্রথম সর্বোচ্চ লেনদেন সুবিধাসহ ‘ভিসা হজ এজেন্ট কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার রাজধানীর এক হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ কার্ডের উদ্বোধন করেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ভিসা কার্ডের কান্ট্রি হেড সৌম্য বসু ও ডাইরেক্টর (প্রোডাক্ট অ্যান্ড সল্যিউশন) সিরাজ সিদ্দিকী শাকিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। এসময় শীর্ষস্থানীয় হজ এজেন্সির স্বত্বাধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে কেনাকাটা, বাড়ি ভাড়া প্রদান ও নগদ মুদ্রা উত্তোলন করা যাবে। এছাড়া সর্বোচ্চ সাড়ে সাত লক্ষ মার্কিন ডলার সমমূল্যের টাকা ব্যাংকে জমার সুবিধা-সহ সৌদি আরবের এটিএম থেকে প্রতিদিন সর্বোচ্চ দেড় লক্ষ মার্কিন ডলার সমমূল্যের রিয়াল নগদ উত্তোলন করা যাবে। কার্ড ইস্যু ও নবায়নে কোন চার্জ নেই।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ