বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা সংক্রান্ত কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের লার্নিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার পরিধি এবং শাখা ব্যবস্থাপকদের জন্য শাখাগুলির ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সম্প্রতি তিনদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও শাখা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম রিয়াজুল করিম, এফসিএমএ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল বাশার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন লার্নিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার-এর প্রধান সাদিয়া মবিন হান্নান যেখানে জনাব মোঃ আহসান উল আলম, ইভিপি এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান; জনাব মোঃ তারেক উদ্দিন, ইভিপি এবং ব্র্যান্ড র্মাকেটিং এন্ড কমিউনিকেশন প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসডিজি লক্ষ্য অর্জনের জন্য মূল জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং বিরাট ভূমিকা রাখতে পারে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য বিশিষ্ট অতিথিরা আলোচনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ