বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

কাশিমপুর কারাগারে কিছু উন্নতি পেলেও নানা অনিয়মের প্রমাণ পেয়েছে মানবাধিকার কমিশন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনে এসে কারাগারে কিছু উন্নতি পেলেও আবার নানা অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

রোববার সকাল সাড়ে ১১ টায় কাশিমপুর কারাগার পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদসহ ৫ সদস্যের প্রতিনিধি দল।

এসময় পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মো. সেলিম রেজা, পরিচালক মো. আশরাফুল আলম, উপ পরিচালক কাজী আরফান আশিক ও এম রবিউল ইসলাম।

কারাগারে প্রবেশের পর একে একে মহিলা কারাগার ও হাই সিকিউরিটি কারাগার সহ চারটি কারাগারই পরিদর্শন করেন।পরিদর্শন শেষে বিকেল সাড়ে চারটার দিকে কারাগার থেকে বের হয়ে আসেন।

পরে সাংবাদিকদের জানান, খাবারের মেনুতে যা আছে তাই দিচ্ছেন কিন্তু কারাগারে ডাক্তারের স্বল্পতা, সাইকলজিষ্ট পদ থাকলেও বাস্তবে কর্মকর্তা নেই। এছাড়া কারাগারে ভেতরের ড্রেন দিয়ে দুর্গন্ধ এবং টয়লেট ব্যবহারের অনুপযোগী বলে মন্তব্য করেন তিনি। এজন্য কারা কর্তৃপক্ষকে এসব বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ