বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

খুলনায় এসআইবিএল-এর গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের গ্রাহকদের অংশগ্রহণে এক সমাবেশ ও মত বিনিময় সভা খুলনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ মহিবুল কাদির, রামপুরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান ও খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ দবির হোসাইন চৌধুরী সহ সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সেক্টর নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উল্লেখ করে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা রাখার আহবান জানান এবং সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, গ্রাহকদের আস্থাতেই সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২৩ সালের প্রথম দুই মাসে সব ধরনের সূচকে অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে। এসময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় এনে নানা জীবনধর্মী সেবাপণ্য চালুর মাধ্যমে এসআইবিএলকে গণমানুষের ব্যাংকে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ