বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

কোল্ড স্টোরেজ এসোসিয়েন নির্বাচনে বিজয়ী মোস্তফা আজাদ চৌধুরী বাবুকে এফবিসিসিআই -এর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী হওয়ায় মোস্তফা আজাদ চৌধুরী বাবুর নেতৃত্বাধিন প্যানেলকে এফবিসিসিআই -এর অভিনন্দন”

২৫ ফেব্রুয়ারি, ২০২৩: বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী হয়েছে মোস্তফা আজাদ চৌধুরী বাবুর নেতৃত্বাধিন প্যানেল।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়। বিকালে ভোট গণনা শেষে মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেলকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।

ফলাফল ঘোষণা শেষে বিজয়ী প্যানেলের অন্যতম সদস্য এবং এফবিসিসিআই -এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, দীর্ঘ দিন যাবত বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় কোল্ড স্টোরেজ শিল্পের অস্তিত্ব হুমকিতে পড়েছিলো। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং হিমাগার শিল্পের আধুনিকায়নের জোরালোভাবে কাজ করবে।

তিনি বলেন, ”সারাদেশে আধুনিক ও প্রযুক্তি নির্ভর হিমাগার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে আলুসহ কৃষিপণের বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণে অবদান রাখবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। পাশাপাশি স্থানীয় বাজার চাহীদার বিপরীতে যোগানের সামঞ্জস্যতা বজায় রাখতে কৃষকদের আলুসহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে উৎসাহিত করবে।“

এফবিসিসিআই -এর সহ-সভাপতি মোঃ আমিন হেলালী বলেন, ”সরবরাহ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নতুন নেতৃত্বকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” এ সময়, দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নতুন কমিটির উত্তরত্বর সাফল্য কামনা করেন তিনি।

উল্লেখ্য, মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন, কাজী মোঃ ইদ্রিস, মোঃ হাসেন আলী, মোঃ মোকছেদুর রহমান, আসিফ জসীম, মোঃ গোলাম সারোয়ার, মোঃ ফজলুর রহমান, মোঃ সানোয়ার হোসেন, ড. হোসনে আরা বেগম, আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তারিকুল ইসলাম খান, ইশতিয়াক আহমেদ, মোঃ শরিফুল ইসলাম এবং মোঃ দেলোয়ার হোসেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মোঃ জিয়াউর রহমান, উপসচিব তরফদার সোহেল রহমান প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ