বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

চলতি অর্থবছরে ৬০ বিলিয়ন ডলার রপ্তানির আশা এমসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক : ব্যবসা-বাণিজ্য দেশের সমৃদ্ধি বয়ে আনে। করোনার মধ্যেও আমরা বেশ কয়েকটি সূচকে উন্নতি করেছি।চলতি ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। এভাবে চলতে থাকলে এই অর্থবছরে ৬০ বিলিয়ন ডলারের রপ্তানি হবে বলে আশা প্রকাশ করেছেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মো. সাইফুল ইসলাম।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এমসিসিআই আয়োজিত সাংবাদিকদের সম্মেলন এ তথ্য জানানো হয়।

এসময় তিনি বলেন, যে কোনো দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য কয়েকটি সূচক দরকার। একইসঙ্গে সুশাসনেরও দরকার রয়েছে। ২০২১ সালের করোনার মধ্যেও আমরা অনেক ভালো করেছিলাম। তখন প্রথম বিজনেস ক্লাইমেট ইনডেক্স চালু করেছিলাম।

তিনি আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য বিবিএক্স চালু করেছি। সেখানে অনেক তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বিবিএক্সে ১০টি স্তম্ভ তুলে আনা হয়েছে। এর মধ্যে ৭টিতে আমাদের উন্নতি হয়েছে। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে অবকাঠামো খাতে। আমদের দেশের অবকাঠামো খাতে অনেক ভালো অবস্থানে রয়েছে।

এক আলোচনায় সভাপতি সাহেব কভিড -১৯ এর টিকাটান কর্মসূচির ও আপদকালীন সরকারের প্রণোদনার ভূঁয়সী প্রশংসা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ