বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

প্রাইম ব্যাংক ডিএমডি হিসেবে সৈয়দ এম ওমর তৈয়বের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : সৈয়দ এম ওমর তৈয়ব সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি প্রাপ্তির পূর্বে জনাব ওমর তৈয়ব প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এমএসএমই ব্যাংকিং-এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং ব্যাংকের এমএসএমই ব্যাংকিং ব্যবসার রূপান্তর ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ডেপুটেশনে প্রাইম ব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনাব ওমর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমএসএমই ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগে নেতৃস্থানীয় ভূমিকায় ২২ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাস্টার্স ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি তাঁর কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ গ্রহণ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ