মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল
advertisement
কর্পোরেট

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

কর্পোরেট সংবাদ ডেস্ক: শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া ২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডাইরেক্টর সৈয়দ আবু আসাদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড.মোঃ ফসিউল আলম ও খুরশীদ-উল-আলম।

স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএসসহ ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখাসমূহের প্রধানগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ