মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
কর্পোরেট

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিবসটি পালনের লক্ষ্যে আইবিএফ প্রধান কার্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিএফ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসি চেয়ারম্যান ডা. তানভীর আহমদ,সদস্য মো: কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, আইবিবিএল-এর পরিচালক মো: জয়নাল আবেদিন, আইবিএফ সদস্য ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিএফএর জিএম মো: ছালেহ্ ইকবাল, মো: আব্দুস সামাদ, ডিজিএম মোস্তফা মহসিন, সিনিয়র কনসালটেন্ট এন্ড ডাইরেক্টর রেফারেল ল্যাব প্রফেসর ডা. তারেক আল নাসের, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ