সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংক এবং হাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার ব্যাংক এবং হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মত বিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সিলেট অঞ্চলের সম্মানিত সদস্যদের সাথে গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস, সিলেটে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ – এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহ-সভাপতি জনাব মাওলানা ইয়াকুব শরাফতী; ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুদ্দিন চৌধুরী; হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি জনাব মোঃ গিয়াস উদ্দিন; সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হিজকিল গুলজার; হাব সিলেট অঞ্চলের প্রাক্তন চেয়ারমান, জনাব মোতাহার হোসেন বাবুল; হাব সিলেট অঞ্চলের প্রাক্তন সভাপতি জনাব আযহারুল কবির চৌধুরী।

প্রধান অতিথি জনাব সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, তাঁর বক্তব্যের শুরুতেই হাব-এর সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে প্রিমিয়ার ব্যাংক আল্লাহ্‌র ঘরের মেহমানদের খেদমতে সেবা প্রদান করে আসছে বলে ধন্যবাদ জানান এবং সামনের দিনে হাজিদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

হাজিদের কল্যাণে ব্যাংকিং সেবায় প্রিমিয়ার ব্যাংক বরাবরের মতো সর্বদায় পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে সভায় উপস্থিত হওয়ায় হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সিলেট অঞ্চলের সকল সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি জনাব এম. রিয়াজুল করিম এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ