সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
কর্পোরেট

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তার পরিবারের পক্ষ থেকে র‍্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারহানা করিম বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে প্রয়াত রউফ চৌধুরীর আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

ফারহানা করিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রউফ চৌধুরী ।

এদিকে দেশের অন্যতম ব্যবসায়ী ও শিল্পপতি রউফ চৌধুরী র‍্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বেসরকারি ব্যাংক এশিয়ারও চেয়ারম্যান ছিলেন এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডেরও অন্যতম পরিচালক ছিলেন রউফ চৌধুরী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ