রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
কর্পোরেট

ইউসিবি ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে সিএসআর নিটোরকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিটোরকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)-কে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের পরিচালক প্রফেসর ডা. আবদুল গণি মোল্লার কাছে আনুষ্ঠানিকভাবে ট্রলি, ডায়াথার্মা মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

এ উপলক্ষে নিটোর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, নিটোরের যুগ্ম পরিচালক ডা. নিজামউদ্দিন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মোনায়েম হোসেন, প্রফেসর ডা. ইউনুস, প্রফেসর ডা. আবদুস সবুর, প্রফেসর ডা. কাজী শামীমুজ্জামান, প্রফেসর ডা. গোলাম সারোয়ার, প্রফেসর ডা. আবদুস সবুর, প্রফেসর ডা. কাজী শামীমুজ্জামান, প্রফেসর ডা. গোলাম সারোয়ার, মেট্রন মিসেস সাবিত্রী, সমাজসেবা কর্মকর্তা মিসেস রওশন আরা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিটোরের সহকারী অধ্যাপক ডা. সুবীর হোসেন।

বক্তারা চিকিৎসা সহায়তায় ইউসিবির এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ