রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
কর্পোরেট

রিটায়ার্ড সিটিজেন ও প্রবাসী গ্রাহকদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিবহণ সুবিধা চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক : রিটায়ার্ড সিটিজেনদের জন্য “এসআইবিএল রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিম”এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য “এসআইবিএল প্রবাসী ডিপোজিট স্কিম” নামে দুটি নতুন সঞ্চয়ী স্কিম চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ দুটি স্কিমের আওতায় প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের জন্য ঢাকা সিটির মধ্যে এয়ারপোর্ট থেকে গন্তব্যে এবং রিটায়ার্ড সিটিজেন গ্রাহকদের বাসা থেকে হাসপাতালে আনা-নেয়ার জন্য দুটি গাড়ি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের বিশেষ এই সেবাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব)বেলাল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মোঃ কামাল উদ্দিন, মিসেস জেবুন্নেসা আকবর, আরশাদুল আলম ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবহণ সুবিধা ছাড়াও এসআইবিএল হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন নতুন এই দুটি স্কিমের গ্রাহকগণ।

সর্বশেষ পাওয়া সংবাদ