রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
কর্পোরেট

রেজা আলীর মৃত্যুতে এ্যাড ক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিজ্ঞাপন শিল্পের অন্যতম পথিকৃৎ বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের চেয়ারম্যান রেজা আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৬৮ সালে বিটপী প্রতিষ্ঠা করে তিনি এ দেশে বিজ্ঞাপন শিল্পের একটি শক্ত ভিত্ তৈরি করেছিলেন। ১৯৭১ এর অসহযোগ আন্দোলনের সময় ২২শে মার্চ ‘বাংলার স্বাধিকার’ শীর্ষক ক্রোড়পত্র সংবাদপত্রে প্রকাশ ছিল বিটপীর একটি ঐতিহাসিক পদক্ষেপ।

বাংলাদেশের অভ্যুদয়ের পর রেজা আলীর নেতৃত্বে বিটপী ধীরে ধীরে দেশের প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা হিসেবে গড়ে ওঠে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও বিটপীর বিশেষ অবদান রয়েছে।

রেজা আলী পোষাকশিল্প ব্যবসায়েও সাফল্য অর্জন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

অ্যাডভার্টাইজিং এজেন্সীস এসোসিয়েশান অব বাংলাদেশ-এর পক্ষে

রামেন্দু মজুমদার
সভাপতি

মুনির আহমেদ খান
সাধারণ সম্পাদক

সর্বশেষ পাওয়া সংবাদ