রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন অফিসারদের ৩ দিনব্যাপী ট্রেনিং কোর্স শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ নতুন নিয়োগপ্রাপ্ত ৫০ জন অফিসারদের ৩ দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ট্রেনিং কোর্স শুরু হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ রবিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি অফিসারদের আহ্বান জানান।

উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উপব্যবস্থাপনা পরিচালক অফিসারদের পরামর্শ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ