রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
কর্পোরেট

রূপায়ণ সিটি উত্তরায় অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : অগ্নিকাণ্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় ঢাকার এক মাত্র মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায়-এ অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি., রবিবার, সকাল ১০.৩০ টায় রূপায়ণ সিটি উত্তরায় আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অবঃ)।

কর্মশালায় ‘অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরী বহির্গমন’বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক (চঃদাঃ) জনাব মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম), দিয়াবাড়ি স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব সৈয়দ মনিরুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের পক্ষে উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অবঃ), জায়দুর রশীদ- জিএম, কাস্টমার
সার্ভিস ডিভিশন । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিয়াবাড়ি স্টেশনের একটি চৌকস দল এই অগ্নি নির্বাপণ
মহড়া পরিচালনা করেন।

এই সময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে সংশ্লিষ্ট সকল বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কর্মশালা ও মহড়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ