রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
কর্পোরেট

বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’র সাথে কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড একটি কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে, ব্র্যাক ব্যাংক একটি নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড, ‘বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ড’ পরিচালনার জন্য বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি-কে কাস্টোডিয়াল সার্ভিসেস প্রদান করবে।

২৫ জানুয়ারি ২০২৩ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’র ম্যানেজিং ডিরেক্টরমোঃ মাহমুদ হিমাল।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মোঃ জাবেদুল আলম এবং ট্র্যানজেকশন ব্যাংকিং টিম-এর সিনিয়র ম্যানেজার খান মুহাম্মদ ফয়সাল। এছাড়াও, বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড-এর ডিরেক্টরএ কে এম শামসুদ্দুহা (শরীফ)ও এভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্সমিরাজুস সালাকীন-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ