রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
কর্পোরেট

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১২তম শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরি কমিটির ১২তম অধিবেশন বুধবার (৮ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার উক্ত সভায় সভাপতিত্ব করেন।

অধিবেশনে কমিটির ভাইস-চেয়ারম্যান মাদরাসা-ই ফুরফুরা শরীফ, ঢাকার প্রধান মুফতি ছাঈদ আহমেদ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মুহতামিম মুফতি সাহেদ রাহমানি (সদস্য), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকার সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী (সদস্য), সুবহানবাগ জামে মসজিদ, ঢাকার খতিব মাওলানা শাহওয়ালী উল্লাহ (সদস্য), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকার প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ (সদস্য সচিব) উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, শরী’আহ সেক্রেটারিয়েটের মুরাক্বিবগণ এবং প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধানগণ এই অধিবেশনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ