রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
কর্পোরেট

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের “ম্যানেজারস’ বিজনেস ডিসকাশন মিটিং” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ম্যানেজারস’ বিজনেস ডিসকাশন মিটিং ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা রিজিওনের গুরুত্বপূর্ণ ৪০টি শাখার ম্যানেজারবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হাবিবুর রহমান।

সভাপতির ভাষণে জনাব রহমান সার্বিক ব্যাবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে চলমান বৈশি^ক চ্যালেঞ্জ, ডলার সংকট এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এর প্রভাব মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়াসহ প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ