শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন গোলাম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. গোলাম মোস্তফা। চলতি মাসের শুরুর দিকে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

তিনি বর্তমানে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক ছিলেন।

গোলাম মোস্তফা ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ও বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে দায়িত্ব পালন করেছেন।

মো. গোলাম মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া ও লেবাননের বিভিন্ন সংস্থার সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ