শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন সাহাব উদ্দীন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু ছালেহ মুহম্মদ সাহাব উদ্দীন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

সাহাব উদ্দীন ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং রূপালী ব্যাংক সিনিয়র অফিসার হিসেবেও কাজ করেন। পরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতত্তোর ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) হতে ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ে স্নাতত্তোর ডিগ্রী অর্জন করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্বর্ণ পদক প্রাপ্ত হন। ইনস্টিটিউট অব ব্যাংকার্স (আইবিবি) হতে ব্যাংকিং ডিপ্লোমা সম্পূর্ণ করেন।

শিক্ষা-প্রশিক্ষন, দাপ্তরিক ও ব্যাক্তিগত প্রয়োজনে তিনি সুইজারল্যান্ড, সিংগাপুর, ভারত, পাকিস্থান, শ্রীলংকা, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, সৌদি আরব সফর করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ