শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ ব্যাংক (বিবি)-এর পুনঃঅর্থায়ন স্কিমের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। শিপিং শিল্পকে সহায়তার পাশাপাশি এর দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা, রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো এবং ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ‘জাহাজ নির্মাণ শিল্পের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামে ২,০০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ‘জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১’ আলোকে এই পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে ঢাকায় বাংলাদেশ ব্যাংক-এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক-এর ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-এর ডিরেক্টর আরিফ হোসেন খান এবং ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।

গ্লোবাল অ্যালায়েন্স অব ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময়ই বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত বিভিন্ন নতুন ও বৈপ্লবিক তহবিলের অন্যতম বৃহৎ ঋণগ্রহীতা। একইভাবে, ব্র্যাক ব্যাংক এই স্বল্প ব্যয়ের তহবিলের একটি বড় অংশ শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ ও স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার জন্য ব্যবহার করার লক্ষ্য নিয়েছে। যারা বাংলাদেশের সামুদ্রিক সম্পদ কে কাজে লাগাতে পারে, দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শিপিং শিল্প সম্প্রসারণের জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ