শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই তহবিলের আওতায় রপ্তানি করা স্থানীয় মুদ্রায় কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে ১৮০ দিন মেয়াদে ৪ শতাংশ হারে ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মিস মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুফারাহ মোঃ নাসের এবং নির্বাহী পরিচালক এমএস নুরুন নাহার।

সর্বশেষ পাওয়া সংবাদ