বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
advertisement
কর্পোরেট

আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর

জনস্বার্থে অ্যাকাউন্টিং পেশার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জ্ঞান বিনিময় ও যৌথ উদ্যোগ এগিয়ে নিতে জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক (জেসিএফ) স্বাক্ষর করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সিএ ভবনে আইসিএবি কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে নিজ নিজ ইনস্টিটিউটের পক্ষে আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কামরুজ্জামান এবং আইসিএমএবির নির্বাহী পরিচালক (ইডি) মো. মাহবুব উল আলম এফসিএমএ উক্ত জেসিএফে স্বাক্ষর করেন।

এসময় আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ, আইসিএমএবির প্রেসিডেন্ট কাওসার আলম এফসিএমএ, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান এফসিএ, মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ, কাউন্সিল মেম্বার মো. মনিরুজ্জামান এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ বলেন, জাতীয় স্বার্থে আমাদের কণ্ঠস্বর অভিন্ন হওয়া প্রয়োজন। বিশ্বব্যাপী পেশাজীবী অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানগুলো নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে জোট বাঁধছে, যার ফলে মেধাবীরা এই পেশায় আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশেও হিসাব পেশার বিকাশ এবং জাতীয় উন্নয়নে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার জোরদারের কোনো বিকল্প নেই।

আইসিএমএবির প্রেসিডেন্ট কাওসার আলম এফসিএমএ বলেন, জাতীয় স্বার্থ এবং নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয়ে একসঙ্গে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। এটা করা সম্ভব হলে আমাদের পক্ষে জাতীয় পর্যায়ে জোরালো অবদান রাখা সম্ভব হবে। আমরাই হয়ে উঠব অ্যাকাউন্টিং পেশার জাতীয় কণ্ঠস্বর।

অনুষ্ঠানে জানানো হয়, এই জেসিএফ আইসিএবি ও আইসিএমএবি’র মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের একটি প্ল্যাটফর্ম কাজ করবে। এর লক্ষ্য হলো অ্যাকাউন্টিং পেশার মর্যাদা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি জনস্বার্থে কাজ করা।

এই কাঠামোর আওতায় আইসিএবি ও আইসিএমএবি যৌথ সিপিডি, গবেষণা, প্রকাশনা, পলিসি অ্যাডভোকেসির ক্ষেত্র অনুসন্ধান এবং বাস্তবায়নের পাশাপাশি পেশাগত সম্মেলন, সেমিনার, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করবে। পেশাগত ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়ন্ত্রক ও সরকারি কর্তৃপক্ষের কাছে যৌথ প্রতিনিধিত্ব করার সুযোগও এই কাঠামোতে রাখা হয়েছে।

এছাড়া  দেশের অ্যাকাউন্টিং পেশার আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করতে উভয় প্রতিষ্ঠান আঞ্চলিক ও আন্তর্জাতিক পেশাজীবী ফোরামগুলোতেও যৌথভাবে অংশগ্রহণের উদ্যোগ নেবে। এই কাঠামোর বাস্তবায়ন তদারকির জন্য উভয় প্রতিষ্ঠানের সমান প্রতিনিধিত্বে একটি যৌথ সমন্বয় কমিটি গঠন করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ