বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ মার্কিন পাসপোর্ট পেতে পিতা-মাতাকে দিতে হবে নাগরিকত্ব প্রমাণ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডা. শওকত আজাদ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টি এবং কৃষি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।     

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এর উপস্থিতিতে আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

মোট তহবিলের ১৫ শতাংশ বরাদ্দ কৃষি উৎপাদন খাতে, যা শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি ও পল্লী ঋণ কার্যক্রমে ব্যবহৃত হবে। ৩৫ শতাংশ বরাদ্দ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়নে এবং আরও ৩৫ শতাংশ কৃষিজাত পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে ব্যবহৃত হবে। অবশিষ্ট ১৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে কৃষিপণ্য রপ্তানি ও রপ্তানিমুখী কার্যক্রমে অর্থায়নের জন্য। এ পুনঃঅর্থায়ন সুবিধার লক্ষ্য হলো উত্তরবঙ্গে কৃষি উৎপাদন ও মূল্য সংযোজন বাড়ানো, কৃষিভিত্তিক কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা করা, রপ্তানিমুখী কৃষি উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা।  

দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রামীণ গ্রাহকদের কাছে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন তহবিলে  অংশগ্রহণের ফলে কৃষি খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে আইএফআইসি ব্যাংকের অবদান আরও জোরদার হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ