সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত তুলতে ৭৪ হাজার আবেদন, দাবিকৃত অর্থ ৩,৯২৫ কোটি টাকা গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, মৃত্যু বা ৫ বছর নিখোঁজে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর উপজেলা নির্বাচন ২০২৬ - পোস্টার-শোডাউন নিষিদ্ধ, এআই অপপ্রচারে থাকছে কঠোর শাস্তি সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
advertisement
কর্পোরেট

ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ইমামী বাংলাদেশ।

শনিবার (২৯ আগস্ট)  বিকেল ৪টায় এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় ঢাকার এসএসজি সেন্টারে অবস্থিত ইমামী বাংলাদেশের প্রধান কার্যালয়ে।

আয়োজনে ছিল প্রেস কনফারেন্স, মিট অ্যান্ড গ্রিট এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ইমামী বাংলাদেশে লিমিটেড এর পক্ষ থেকে কান্ট্রি হেড নাসরিফুল আলম এবং হেয়ার কেয়ার ক্যাটাগরি হেড সাখাওয়াত হুসাইন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

তাসনিয়া ফারিণ ও ইমামী বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়। পরে তিনি সাংবাদিক ও অতিথিদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে একটি বিশেষ ফটোসেশনও আয়োজন করা হয়।

তাসনিয়া ফারিণ দেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। স্বাভাবিক অভিনয় ও নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। তাঁর আধুনিক স্টাইল এবং আত্মবিশ্বাসী উপস্থিতিও তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত।

বর্তমানে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান বাংলাদেশে তার নন-স্টিকি হেয়ার অয়েল নিয়ে কাজ করছে। ব্র্যান্ডটির মূল প্রতিশ্রুতি হলো, চুলকে ভেতর থেকে মজবুত এবং বাইরে থেকে সুন্দর ও ম্যানেজেবল রাখা। ভবিষ্যতে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও হেয়ার সিরামসহ আরও পণ্য চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সেভেন অয়েলস ইন ওয়ান এর অধীনে চুলের যত্নের প্রতিটি ধাপের জন্য একটি পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন গড়ে তুলতে চায় ব্র্যান্ডটি।

ব্র্যান্ডটির নন-স্টিকি হেয়ার অয়েল সাতটি তেলের বিশেষ মিশ্রণে তৈরি। ব্র্যান্ডের দাবি অনুযায়ী, নিয়মিত ব্যবহারে চুল হতে পারে ১২০% পর্যন্ত বেশি সফট। পাওয়া যায় ২৪ ঘণ্টা পর্যন্ত ফ্রিজ কন্ট্রোল এবং ৯৬% পর্যন্ত কম হেয়ারফল। এটি চুলের ড্যামেজ কন্ট্রোলে সহায়তা করে। প্রথমবার ব্যবহার থেকেই চুলে আনে স্মুদনেস।

ইমামী বাংলাদেশের মতে, তাসনিয়া ফারিণের ব্যক্তিত্ব ব্র্যান্ডটির এই প্রতিশ্রুতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। তিনি আধুনিক, আত্মবিশ্বাসী এবং নিজের পছন্দের বিষয়ে সচেতন। একই সঙ্গে দর্শকের কাছে তাঁর একটি সহজ ও আপন পরিচয় রয়েছে।

এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের নারীদের আরও কাছাকাছি যেতে চায় ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান।  আগামী দিনে, চুক্তির অংশ হিসেবে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান-এর হেয়ার অয়েলের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণায় তাসনিয়া ফারিণকে দেখা যাবে। তিনি ব্র্যান্ডটির বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন।

ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান এবং তাসনিয়া ফারিণের এই পথচলা বর্তমান হেয়ার অয়েলের বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। একই সঙ্গে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন গড়ে তোলার পরিকল্পনাকেও সামনে আনবে। এটি দেশের হেয়ার কেয়ার বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইমামী বাংলাদেশ।

 

সর্বশেষ পাওয়া সংবাদ