শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
কর্পোরেট

সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসির সিলেট জোনে গ্রাহক সেবার মান বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করে টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে ‘বিজনেস রিভিউ অ্যান্ড রিকভারি স্ট্র্যাটেজি মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. তারিকুল ইসলাম খান, সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান এবং জোনের আওতাধীন শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সভায় সিলেট জোনের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সম্পদের গুণগত মান, গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান চ্যালেঞ্জ চিহ্নিত করে ব্যবসা ও ঋণ আদায় বাড়াতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

সভায় ড. মো. তৌহিদুল আলম খান বলেন, একদিকে ব্যবসা যেমন বৃদ্ধি করতে হবে তেমনি  সেবা ও সম্পদের গুণগত মানও  নিশ্চিত করতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই, নিয়মিত গ্রাহক তদারকি এবং সময়মতো ঋণ আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে। কোনো ঋণ যাতে অনিয়মিত বা খেলাপি হওয়ার পর্যায়ে না যায়, সে জন্য শাখা ও উপশাখা পর্যায়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, ঋণ আদায় শুধু রিকভারি বিভাগের দায়িত্ব নয়; এটি ব্যাংকের প্রত্যেক পর্যায়ের কর্মকর্তার সম্মিলিত দায়িত্ব। গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের ব্যবসায়িক পরিস্থিতি বুঝতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নতুন ব্যবসা অর্জনের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যাংকের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেন তিনি। তিনি শাখা ও উপশাখার ব্যবস্থাপকদের নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও গ্রাহককেন্দ্রিক ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ