রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
কর্পোরেট

আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন

বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ESG) চর্চা, টেকসই নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে আইসিএমএবি’র ESG সেন্টার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় SDG ও ESG কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সালিম এফসিএমএ, কমিটির সদস্য ও আইসিএমএবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি প্রথম ধরনের বিশেষায়িত ESG উদ্যোগ। সেন্টারটি ESG বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ ও অংশীজনদের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এর মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের ESG, জলবায়ু ঝুঁকি, টেকসই রিপোর্টিং, সুশাসন ও দায়িত্বশীল বিনিয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গঠনে অবদান রাখার লক্ষ্য রয়েছে।

আইসিএমএবি আশা করছে, ESG Center জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

সর্বশেষ পাওয়া সংবাদ