রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক,  অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএমএ, এফসিএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার  মো. শাহীন হাওলাদার উপস্থিত ছিলেন| সম্মেলনে সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান  ও ১০৯টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন,  একটি টেকসই ব্যাংক গড়ে তুলতে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রধান দায়িত্ব আমানতকারীদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। তিনি এই বছরের বাকী সময়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শাখা ব‍্যবস্থাপকদের খেলাপি ঋণ আদায়ের নির্দেশ প্রদান করেন।

তিনি জানান, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক র্বতমানে বিভিন্ন সূচকে সমসাময়িক ব্যাংকগুলোর তুলনায় শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে ব্যাংকের আমানত, পরিচালন আয় ও পরিচালন মুনাফা ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করছে।

সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়ানো ও স্বচ্ছতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল  ব্যাংকিং সেবা এবং রেমিট্যান্স সেবার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, সেবার মানের উন্নয়ন ঘটিয়ে এনআরবিসি ব্যাংককে এগিয়ে নিতে হবে। দ্রুত ও নিরাপদ ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করে ব্যাংকের আমানত বাড়াতে হবে। নিয়ম-নীতি মেনে ঋণ বিতরণ এবং আদায় কার্যক্রম পরিচালনা করলে ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব বলে মন্তব্য  করেন তিনি।

তিনি আরও বলনে, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, ক্যাশলেস অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কর্মকান্ডকে দেশের স্বার্থে এগিয়ে নিতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ