শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
কর্পোরেট

শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. এর নতুন প্রধান কার্যালয় শান্তা পিনাকলে স্থানান্তরের পর ব্যাংকটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন-স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক জনাব আ, ন, ম, মঈনুল কবীর। 

আধুনিক কর্মপরিবেশ, উন্নত প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং গ্রাহকদের জন্য আরও গতিশীল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুন প্রধান কার্যালয়ে যাত্রা শুরু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.। শান্তা পিনাকলে অনুষ্ঠিত এই বোর্ড সভা ব্যাংকের নতুন অধ্যায়ের সূচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

সর্বশেষ পাওয়া সংবাদ