শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
কর্পোরেট

উপায় ও ইউসিবি ইনভেস্টমেন্টের মধ্যে সমন্বিত কর্পোরেট পেআউট সল্যুশন চালুতে চুক্তি

দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী উপায় ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড একটি সমন্বিত কর্পোরেট পেআউট সল্যুশন চালুর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই উদ্যোগ কর্পোরেট খাতে ডিজিটাল আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পেমেন্ট ব্যবস্থাকে আরও কার্যকর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি উপায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর এবং উপায়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাশ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের আওতায় উপায়, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড-কে একটি নিরাপদ, সহজ ও কার্যকর ডিজিটাল পেআউট প্ল্যাটফর্ম প্রদান করবে। এর মাধ্যমে বেতন প্রদান, ভেন্ডর পেমেন্ট, পরিচালন ব্যয় এবং প্রতিষ্ঠানের অন্যান্য আর্থিক লেনদেন আরও দ্রুত ও সহজভাবে সম্পন্ন করা যাবে।

নতুন এই সল্যুশনটি কর্পোরেট ফান্ড বিতরণ প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করবে, প্রশাসনিক জটিলতা কমাবে এবং গ্রাহক ও সুবিধাভোগীদের জন্য আরও দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে। একই সঙ্গে এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের কার্যক্রমের দক্ষতা আরও বাড়াতে এবং পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক করতে সক্ষম হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ