রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি - ৫০০ টাকার ইলিশ বাজারে ১৪০০ থেকে ১৮০০ টাকা! আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে পর্ষদ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান  মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো.আনোয়ার হোসেন ও ব্যারিস্টার  মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও),  রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ,  কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।  

অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, একক ভিত্তিতে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.১৬৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৬২ টাকা। অন্যদিকে সমন্বিত ভিত্তিতে ইপিএস হয়েছে ০.১৩০ টাকা, যা আগের বছরে ছিল ০.০৮০ টাকা।

এছাড়া, একক ভিত্তিতে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (নগদ  প্রবাহ) বেড়ে ০.৮৬৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫.৪৬৮ টাকা। সমন্বিত ভিত্তিতে এ সূচক দাঁড়িয়েছে ০.৬২৫ টাকা, যেখানে আগের বছর ছিল ঋণাত্মক ৫.৬৩১ টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত একক ভিত্তিতে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৩৮৫.৬৯ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৭২ টাকা। সমন্বিত ভিত্তিতে নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৪০৪.১৭ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৯৫ টাকা।

সভায় জানানো হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং প্রভিশন ব্যয় হ্রাস পাওয়ায় প্রথম প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিনিয়োগ আয় বৃদ্ধি ও ঋণ কমে আসায় নগদ প্রবাহ বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ