বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি, উদ্বোধন ১২ সেপ্টেম্বর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান কাজী মুস্তাইদ মোর্শেদ পুঁজিবাজারে পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিবিএ’র জরুরি বৈঠক ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ হালুয়াঘাটে অভিযান চালিয়ে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী
advertisement
কর্পোরেট

সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে ইউসিবির বিশেষ প্রশিক্ষণ

সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ঢাকার সাভারে শুরু হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক মাসব্যাপি এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। 

এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) এর আওতায় কর্মসূচিতে সহযোগিতা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

কর্মসূচিটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্রাটেজি বিভাগের প্রধান মোহাম্মদ রীদওয়ানুল হক। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী এবং ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সর্বশেষ পাওয়া সংবাদ