শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
advertisement
কর্পোরেট

আইসিএসবি কর্তৃক “প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট” বিষয়ক কর্মশালা আয়োজিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) শনিবার (৯ মে) ঢাকার বাংলামোটরস্থ ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে ‘প্লেসমেন্ট এন্ড ক্যারিয়ার’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।

আইসিএসবি-এর মেম্বার্স প্লেসমেন্ট সাব কমিটি কর্তৃক আয়োজিত এ কর্মশালাটি ইনস্টিটিউটের সদস্যদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে গৃহীত ধারাবাহিক ক্যারিয়ার গ্রুমিং সেশনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর্মশালাটি মূলত চাকুরিপ্রত্যাশী সদস্য, নবীন সদস্য এবং নবীন কোয়ালিফাইড চার্টার্ড সেক্রেটারীদের (কিউসিএস) জন্য আয়োজন করা হয়। 
      
কর্মসূচির শুরুতে মেম্বার্স’ প্লেসমেন্ট সাব কমিটির চেয়ারম্যান উত্তম কুমার দে এফসিএস স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধারাবাহিক কর্মসূচি একাডেমিক উৎকর্ষতা ও পেশাগত সফলতার মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্যে প্রণীত হয়েছে, যাতে সদস্যরা আধুনিক প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের পরিসরে নিজেদের যোগ্যতা ও সক্ষমতা আরও সুপ্রতিষ্ঠিত করতে পারে। 

অনুষ্ঠানের বক্তা ‘গ্রো এন এক্সেল’ কোম্পানীর সিইও ও লিড কনসালট্যান্ট এম. জুলফিকার হোসেন প্রথম সেশনটি পরিচালনা করেন। তিনি অংশগ্রহণকারীদেরকে চাকরির বাজারের বর্তমান অবস্থা, নিয়োগদাতা কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) প্রস্তুতকরণ, সাক্ষাৎকারের প্রস্তুতি-পর্ব এবং চাকরি অনুসন্ধান কৌশল বিষয়ে ব্যবহারিক নানান দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তী সেশনটি পরিচালনা করেন ‘প্রফেশনাল বিজনেস সলিউশনস বাংলাদেশ’-এর সিইও মোঃ রাকিবুল হাসান মাহমুদ। তিনি ক্যারিয়ার উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির নানাবিধ কৌশল নিয়ে আলোচনা ও পরামর্শ বিনিময়  করেন। 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস সদস্যদের পেশাগত উন্নয়নে ইনস্টিটিউটের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, পরিবর্তনশীল অর্থনৈতিক ও কর্পোরেট প্রেক্ষাপটে চার্টার্ড সেক্রেটারিদের সামনে থেকে নেতৃত্ব প্রদানের জন্য নিয়মিতভাবে জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন। । পরবর্তীতে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

সমাপনী বক্তব্যে মেম্বার্স প্লেসমেন্ট সাব-কমিটির কো-চেয়ারম্যান মুহাম্মদ রনি ইসলাম এসিএস কর্মশালার রিসোর্স পারসন ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার অগ্রগতিতে আইসিএসবি-এর ধারাবাহিক প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

সর্বশেষ পাওয়া সংবাদ