মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

ছবি ব্লাকমেইল করে কুপ্রস্তাবের জেরে খুন, ৬ ঘন্টার পর গ্রেফতার প্রেমিকযুগল

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে প্রেমিকযুগলের ছবি ব্লাকমেইল করে অন্যের প্রেমিকাকে কুপ্রস্তাবের জেরে হ্যত্যার শিকার রুবেলের লাশ উদ্ধারের ৬ ঘন্টা পর রহস্য উদঘাটনসহ মূলহোতা প্রেমিকযুগলকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-৩।

নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও দুই সন্তানের জনক।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মো. আবদুস সালামের পুত্র মো.বিজয় (১৯) ও একই গ্রামের মোঃ আল আমিনের স্ত্রী মোছা. শ্রাবনী আক্তার (১৮)।

র‌্যাব-৪ সিপিসি-৩ (মানিকগঞ্জ) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতারকৃত বিজয়, শ্রাবনী আক্তার ও ভিকটিম রুবেল হোসেন প্রতিবেশী। শ্রাবনী আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল ভিকটিমের প্রতিবেশী ভাতিজা বিজয়ের সাথে। এ নিয়ে এলাকায় জানাজানি হলে ভিকটিম রুবেল ঘটনার ৫ দিন আগে বিজয়ের মোবাইলে প্রেমের সম্পর্কের কিছু স্পর্শকাতর ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেয়। এরপর এ অবৈধ সম্পর্ক থেকে সরে আসতে বলে ভিকটিম রুবেল শ্রাবণীকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এবিষয়টি শ্রাবনী তার প্রেমিক বিজয়কে জানিয়ে দেয়। পরে বিজয় ও শ্রাবনী ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার পরিকল্পনা করে। এ জের ধরে গত ৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে শ্রাবনী মোবাইলের মাধ্যমে রুবেলকে ফোর্ডনগরে আক্তার ডেইরী ফার্ম সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে ডেকে আনে। এসময় রুবেল ও শ্রাবনী দেখা করে কথা বলতে থাকে। এরই মধ্যে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা বিজয় শ্রাবনীর সহায়তায় ইট ও কাপড় কাটার ক্যাঁচি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে লাশ নদীতে ফেলে দিয়ে দুজনেই চলে যায়।

এদিকে শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পুলিশ খবর পেয়ে ফোর্ডনগরে ধলেশ্বরী নদীর মিলনের ঘাটের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে।

লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন বলেন, লাশ উদ্ধারের ৬ ঘন্টার তথ্যপ্রযুক্তি সহায়তায় রুবেল হত্যায় জড়িত আসামিদ্বয়কে গ্রেফতার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা শিকার করেছে গ্রেফতারকৃতরা। আইনি প্রক্রিয়া শেষে তাদের সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, এবিষয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার