মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় ভেজাল শিশুখাদ্য ও নকল পণ্য বিক্রির অপরাধে ৪ লাখ টাকা জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেঁজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ নকল খাদ্য পন্য এবং যৌন উত্তেজোক ওষুধ উদ্ধার করেছে টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বেলা ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের ফেরীঘাট সড়কের জনি স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠান মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় তিনি বলেন, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় ফেরীঘাট সড়কের মেসার্স জনি স্টোর নামের প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভেঁজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ নকল খাদ্য পন্য এবং যৌন উত্তেজোক ওষুধ উদ্ধার করা হয়। অভিযানে জনি স্টোরের মালিক হামিদুর রহমান জনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১ ও ৫৫ ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং ভেঁজাল পন্য জব্দ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

Imported from WordPress: image-20.png

সজল আহম্মেদ আরও বলেন, এর আগেও এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একই অপরাধে জরিমানা করা হয়। ওই সময় প্রতিষ্ঠান মালিক প্রতিশ্রুতি দেয়েছিলেন আর কখনও এ ধরনের কাজ করবেনা। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা না করে পূর্বের ন্যায় তার কার্যক্রম চালিয়ে গেছে। বুধবার ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেঁজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ নকল পন্য এবং যৌন উত্তেজোক ওষুধ উদ্ধার করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সেনাবাহীনির ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলীর নেতৃত্বে সেনাবাহীনির একটি টিম, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, কার্যকারী সদস্য আরিফুজ্জামান জুয়েল, জেলা পরিবেশক সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন চান্নু ও ছাত্র প্রতিনিধি।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার