মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

পায়ুপথ থেকে বের হলো পৌনে দুই কোটি টাকার সোনার বার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে ২০ পিস সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দাও তদন্ত সার্কেলের সদস্যরা।

সোমবার (২৯ মে) সকাল ৮ টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিশ্রেশন কাস্টমস থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোঃ হাবিব (৩৭) পাসপোর্ট নম্বর অঙ-১৩২৫৮২১, গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচুরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) পাসপোর্ট নম্বর ইঙ-১৩৩৫৭২ ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪) পাসপোর্ট নম্বর – ঊইঙ-১৭৪৭৭৮।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন খবরে জানতে পারি, ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে, এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে ওই তিন যাত্রী প্যাসেজ্ঞার টার্মিনাল পার হয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমেই তাদের কাছে সোনা থাকার কথা স্বীকার করে। পরে বিশেষ কায়দায় বসিয়ে রনির পায়ুপথ থেকে ৮টি ও হাবিব ও মহিউদ্দিনের পায়ুপথ থেকে ৬টি করে মোট ২০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার মূল্য এক কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে আসামী তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে ও উদ্ধারকৃত সোনার বার গুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা শায়েখ আরেফিন জাহেদী।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার