মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

ভ্যানের পাটাতনে মিললো ৩৯৯ বোতল ফেনসিডিল, আটক ২

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় ফেনসিডিল লুকিয়ে বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৭ মে) সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম (৩০) ও মো. আখের আলী গাজী (৪৭) জেলার কালিগঞ্জ এলাকার বাসিন্দা৷ এ সময় তাদের কাছ থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Imported from WordPress: image-80.png

শনিবার সন্ধ্যায় র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‍্যাব-৬ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ও দেবহাটায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Imported from WordPress: image-81.png

এ সময় গ্রেফতারকৃতদের ইঞ্জিন চালিত নসিমন ও ব্যাটারী চালিত ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল এবং ১৯৯ বোতলসহ মোট ৩৯৯ (তিন শত নিরানব্বই) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদের দেবহাটা ও কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার