মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে মেসার্স মাহিন এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বুধবার দুপুর ১২ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। অভিযানে মুদিদোকান, আটা-ময়দা ও বেকারি পণ্যের প্রতিষ্ঠানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে মেসার্স মাহিন এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে অভিযানে মেঘনা গ্রুপের মেয়াদ উত্তীর্ণ ফ্রেশ ময়দার বস্তার গায়ের লেবেল ছিড়ে ফেলে মেয়াদ উত্তীর্ণ ময়দা বাজারে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসময় হাতেনাতে এক গাড়ি লেবেল বিহীন মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ করা হয় যা বাজারে সরবরাহ করা হচ্ছিল। লেবেল বিহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মালিক মেসার্স মাহিন এন্টারপ্রাইজের মালিক কবির উদ্দিন মিন্টুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়াদ উত্তীর্ণ ময়দা জনসম্মুখে নষ্ট করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার মশলার প্রতিষ্ঠান তদারকি করা হয় ও সবাইকে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার