মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

রায়পুরায় মাদকাসক্ত সন্তানকে পুলিশে দিলেন বাবা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মাদকসেবী ছেলের অত্যচারে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আটক ফয়সাল আহামেদ (২০) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর হোসেন।

সোমবার (২২ মে) সকালে রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রাম থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড দেয়া হয়।

দপ্রাপ্ত ফয়সাল আহামেদ উপজেলার পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রামের বাদল মিয়ার ছেলে।

আটককৃত ফয়সালের বাবা বাদল মিয়া বলেন, ‘শিক্ষার্থী ছেলে অসৎসঙ্গীর পাল্লায় পড়ে পড়াশোনা ছেড়ে ভবঘুরে ও নেশাগ্রস্ত হয়ে পড়ে। ইদানীং নেশার টাকার জন্য প্রতিনিয়ত বাড়িতে এসে ভাঙচুর পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেয়। মাদকাসক্ত ছেলের অত্যচারে অতিষ্ঠ হয়ে ইউএনও এর নিকট অভিযোগ দেই। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের জেল দিয়েছেন। বাবা হিসেবে চাই ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ‘ছেলের অত্যচারে অতিষ্ঠ হয়ে বাবা কর্তৃক লিখিত অভিযোগের পর নিজ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায়র তাকে আটক করা হয়।এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮/ ৪২ এ ১ এর ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়। দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার