মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

অগ্নিকান্ডের ঘটনার সাক্ষী দেয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাক্ষী দেয়ায় ইশারন খাতুন ওরফে ইশা (৫৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী জিন্নাহ আলীকে আটক করেছে পুলিশ।

নিহত ঈশারন খাতুন আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় একই গ্রামের মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের বানাতখাল মাঠে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০০ বিঘা জমির ভুট্টাক্ষেতসহ পানের বরজ পুড়ে যায়। অভিযোগ উঠে স্থানীয় চাষী জিন্নাহ আলী তার নিজের ভুট্টা খেতে আগুন দিলে সেই আগুন ছড়িয়ে পড়ে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যার সাক্ষী দেন বৃদ্ধা ঈশারন খাতুন। এতে জিন্নাহ আলীকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়। ধারণা করা হচ্ছে এই ঘটনার জের ধরে সোমবার রাত ১০ টার দিকে বৃদ্ধার নিজ বাড়ির সামনে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা এবং ক্ষতস্থানে অসংখ্য সেলায় দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। সেখানে নেয়ার পথে পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনার পর পরই আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযান চালিয়ে অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয়টি প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার