মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

এনজিও পরিচালককে অপহরণ ও গুমের অভিযোগ, ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার শুভেচ্ছা এনজিও’র নির্বাহী পরিচালক সালাহউদ্দিন তোতাকে অপহরণ ও গুমের অভিযোগে সাবেক ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

বুধবার অপহৃত সালাহউদ্দিন তোতার স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো- কুষ্টিয়ার কুমারখালী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শুভেচ্ছার সাবেক ম্যানেজার মঈনুল হোসেন, শাহাজালাল, আলাউদ্দিনের ছেলে আবু দাউদ ও ওসমান আলীর ছেলে লিয়াকত আলী।

মামলার অভিযোগে জানা গেছে, বাগআঁচড়া শুভেচ্ছা এনজিও’র নির্বাহী পরিচালক ছিলেন সালাহউদ্দিন তোতা। এ এনজিওতে ম্যানেজার হিসেবে মঈনুল হোসেন কর্মরত থাকা অবস্থায় ৫২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করে চলে যান। পরবর্তীতে মঈনুল হোসেনের দেয়া চেক ডিজঅনার হওয়ায় আদালতে মামলা করেন সালাহউদ্দিন তোতা।

বিষয়টি জানার পর গত ৫ মে সকালে আসামিরা মীমাংসার কথা বলে তোতার বাড়িতে আসেন। এ সময় কথাবার্তার একপর্যায়ে আসামিরা নগদ ২ লাখ টাকা দিয়ে স্ট্যাম্পে চুক্তিনামা করে বাকি টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন বলে জানান। এরপর আসামিরা স্ট্যাম্প কেনার কথা বলে তোতাকে সাথে নিয়ে বাগআঁচড়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। রাতে তোতা বাড়ি না ফেরায় ফোনে কল দিল মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর বাজারসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার