বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
advertisement
বিশেষ প্রতিবেদন

বেনাপোলে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ পাসপোর্টধারী যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্টে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্সসহ আব্দুস সবুর (৪৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৭ মে) সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুস সবুর সাতক্ষীরা চিংড়াখালি গ্রামের মীর নূর ইসলামের ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে এক পাসপোর্টধারী যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের সামনে এসে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে নজরদারির বাড়ানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে আব্দুস সবুর নামে এক পাসপোটধার্রী যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, উদ্ধার করা নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালো বাজারে প্রায় ৩৮ লাখ টাকায় বিক্রি হতো। এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ