মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ৬ বছরের শিশুকে আম দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসান নামে এক যুবকের বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুরান টেপরি গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত হাসান উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের পুরান টেপরি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোস্তফা প্রামাণিকের ছেলে, সে একজন গার্মেন্টস কর্মী এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

সরেজমিনে রোববার (১৪ মে) রাত ১০টায় উপজেলার পুরান টেপরি গ্রামে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে জানান, একই দিন বেলা সাড়ে ৩টায় আমার মেয়ে হাতে আম নিয়ে বাড়ি ফেরে। এ সময় সে ঠিকমতো হাটতে পারছিল না।
আমি তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, প্রতিবেশী হাসান তাকে আম দিয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, মেয়েকে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন হাসান তার মেয়েকে আমের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেছে।

শিশুটির পিতা জানান, ঘটনার পর গ্রাম প্রধানরা আমাকে থানায় যেতে দেয়নি। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানালে সে সোমবার সকালে এসে বিচার করে দেবে বলে জানিয়েছিলেন। এ সময় তিনি তার মেয়েকে যে ধর্ষণ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

খবর পেয়ে রাত আনুমানিক সাড়ে ১১টায় থানার এসআই কাঞ্চন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তথ্য অনুসন্ধান করেন। পরে ঘটাস্থল পরিদর্শন করেন থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান।

থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ সময় অভিযুক্ত হাসানের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি, বাড়ির প্রতিটি ঘর তালাবদ্ধ অবস্থায় রেখে সবাই পালিয়েছে।,

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার