সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সামিউল আলম সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভারের সিটের উপর রক্ষিত ১৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়েছে।

Imported from WordPress: image-78.png

আটক মাদক কারবারীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী, এস.আই মোঃ জুলহাজ উদ্দীন উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার