সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

উখিয়ায় গরুর বদলে ঘোড়ার মাংস বিক্রি!

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকা থেকে জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছেন পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা লাকরি বাজার এলাকায় এঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত মরিচ্যা বাজারের মিয়াজন ফকিরের ছেলে কসাই মাহবুব আলম প্রকাশ (মাহবু কসাই)। তার বসতবাড়িতে জবাই করা হয়েছিল ঘোড়া। পুলিশ ও চেয়ারম্যান এর উপস্থিতি টের পেয়ে কৌশলে মাহবু পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

তিনি জানান, আমার কাছে খবর আসে মাহবু কসাই এর বাড়িতে ঘোড়া জবাই করা হয়েছে, বাজারে কেজি মূল্যে বিক্রি করার জন্যে। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে কসাই মাহবু পালিয়ে যায়। পরে মাংস, লেজ ও ঘোড়ার মাথা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াকিন জানান, মাহবু কসাই এর আগেও বিভিন্ন স্থান থেকে ঘোড়া সংগ্রহ করে বাজারে বিক্রি করে লোকজনদের খাইয়েছেন।

পবিত্র শবে কদরকে কেন্দ্র করে সে এই ঘোড়া জবাই করেছে। চেয়ারম্যান ও স্থানীয়রা বুঝতে না পারলে আজ আমাদের ঘোড়ার মাংস খোতে হতো। আমরা মাবু কসাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান , গরু মাংসের নামে ঘোড়া জবাই করে বিক্রির চেষ্টাকালে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এসময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার