সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত ১৩১৬ কেজি চিংড়ি ধ্বংস, ১২ জনকে জরিমানা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত ১৩১৬ কেজি চিংড়ী জব্দপূর্বক ধ্বংস করা হয়েছে। এ সময় চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকালে কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারের কয়েকটি চিংড়ি মাছের আড়তে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দ করা পুশকৃত চিংড়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সাজা ও অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, সন্টু কুমার পাল, মো.মাসুম বিল্লাহ, মো.ফিরোজ হোসেন, আবু উবায়দা, স্বপন মন্ডল, মধুসূদন সরকার, মো. রফিকুল ইসলাম, মো কবির গাজী, মো. মুহিন হোসেন, উপেল সরকার, মো. মিজানুর রহমান ও মো. সুরুজ গাজী।

র‍্যাব-৬ সাতক্ষীরা মঙ্গলবার রাতে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় উজিরপুর বাজার এলাকায় কয়েকটি চিংড়ির আড়ৎ জেলী পুশ করে চিংড়ির ওজন বাড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পুশকৃত ১৩১৬ কেজি চিংড়ি, পুশ করার কাজে ব্যবহৃত সিরিঞ্জ ও জেল জব্দ করা হয়েছে। এবং সেখান থেকে জেলী পুশ করার সময় ১২ জনকে আটক করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার মেজর গালিব ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কতৃপক্ষের কর্মকর্তারা সহকারী পরিচালক নাজমুল হাসান প্রমুখ।

পরে আটককৃতদের কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেছেন। এ ছাড়া জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার