সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় অবৈধ ও নকল পণ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধ ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে আলমডাঙ্গা বাজারে বিভিন্ন কসমেটিকস, গার্মেন্টস পোশাক, জুতার দোকান, মুরগী, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

Imported from WordPress: image-4.png

এসময় তিনি বলেন, আলমডাঙ্গা বাজারে মেসার্স সততা স্টোর অ্যান্ড কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে মালিক প্রতিষ্ঠান মালিক আখতার আবজালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নিম্নমানের নকল, মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স সৌখিন কসমেটিকসের মালিক আলমগীর হোসেনকে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে২টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জুতার দোকান, গার্মেন্টস পোশাক, মুরগী, তরমুজসহ বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং ন্যায্য লাভে পণ্য বিক্রি ও ভোক্তাকে ঠকানো ব্যবসা পরিহার করতে বলা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন এস আই সমীরের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।


এই সম্পর্কিত আরো

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার