মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
বিশেষ প্রতিবেদন

কক্সবাজারে চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন- চকরিয়া হারবাং মুসলিম পাড়ার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), হারবাং অলিপুরের ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবানের লামা -সুদা বাদিপাড়ার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

গত ২৪ ঘণ্টা বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বান্দরবান, চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান হতে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় উপরোক্ত গাড়িসমূহ চুরি করে নিজেদের দখলে রাখে। গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে বলে অনুসন্ধানে উঠে আসে।

ডিবির ওসি জানান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় চকরিয়া থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্য আটক করে।

অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

সর্বশেষ পাওয়া সংবাদ